কক্সবাজার শহর থেকে ফেসবুকের মাধ্যমে জঙ্গিবাদকে উস্কে দেয়ার প্ররোচনায় লিপ্ত এক তরুণকে গেপ্তার করেছে। গোপন সুত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাতে লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৭ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরুনের নাম মোঃ রিদুয়ান রহমান হৃদয়(১৮)। প্রাথমিকভাবে ফেসবুক ব্যবহার করে জঙ্গি উস্কানীমূলক কার্যক্রম চালানোর কথা স্বীকার করেছে সে।
হৃদয় কক্সবাজারের রামু উপজেলার শ্রীধনপাড়ার বাসিন্দা মোঃ আবদুল কাদেরের পুত্র। তার ব্যবহৃত মোবাইল পরীক্ষা করে ফেসবুক আইডি থেকে পোস্টকৃত জঙ্গিবাদ বিষয়ক বিভিন্ন পোস্ট এবং ভিডিও উদ্ধার করা হয়। এছাড়া সে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতো। এসবের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
আটক মোঃ রিদুয়ান রহমান হৃদয়ের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরপূর্বক কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে হয়েছে।
ইত্তেফাক/নূহু
