তাড়াশে অচেতন অবস্থায় ২ কাঁচামাল ব্যবসায়ী উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১১:৩৪
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের আট নম্বর ব্রিজ সংলগ্ন সড়কের পাশে আগাছার মধ্য থেকে অচেতন অবস্থায় দুই কাঁচামাল ব্যবসায়ীকে উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের একজন নিজের পরিচয় বলতে পেরেছেন। তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনার আয়জদ্দি প্রামানিকের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম।
 
তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় দুই সাংবাদিক তাদের দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধারনা করা হচ্ছে- চেতনানাশক খাইয়ে তাদের পয়সা-কড়ি নিয়ে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে সড়কের পাশে আগাছার মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
 
ইত্তেফাক/এএম।