সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে গতকাল মঙ্গলবার দুপুরে পাথর তুলতে গিয়ে বজ্রপাতে ১ জন বারকি শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতের নাম আলী হোসেন (২৭)। সে দোয়ারাবাজার সোনাপুর গ্রামের মৃত শাফির উদ্দিনের ছেলে। অন্য ২ জন আহত হলেন সোনাপুর গ্রামের আশাব উদ্দিন (২৫) ও বুজনা গ্রামের আলমগীর (২৬)।
দোয়ারাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাশ ঘটনাটি নিশ্চিত করেছেন।
