কাউনিয়ায় গাঁজাসহ আটক ২

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৩:৪০
আট কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রংপুরের কাউনিয়া থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি কার্গোভানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
 
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বুধবার তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।