পাংশায় পরীক্ষায় নকলের দায়ে ২ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৬:১২
 
রাজবাড়ীর পাংশায় জেএসসি-জেডিসি পরীক্ষায় নকল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও ডা. কাজী আব্দুল মাজেদ একাডেমি পরীক্ষা কেন্দ্র এ ঘটনা ঘটে। 
 
বহিষ্কারা হলেন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (কারিগরী শাখার) পরীক্ষার্থী ঝর্ণা খাতুন এবং রুপিয়াট দাখিল মাদরাসার পরীক্ষার্থী রুপা।
 
সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান জানান, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও ডা. কাজী আব্দুল মাজেদ একাডেমি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় শিক্ষার্থীদের নকলের বিষয়টি নজরে আসলে তিনি দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। 
 
ইত্তেফাক/কেকে