লালপুরে জেডিসি (জুনিয়র দাখিল পরীক্ষা) পরীক্ষার প্রথম দিন বুধবার নকল সরবরাহের দায়ে মাদ্রাসা সুপারকে জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মাদ্রাসা সুপার উজ্জল হোসেন উপজেলার ফরিদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক।
জানা গেছে, জেডিসি পরীক্ষার প্রথমদিন আরবি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উজ্জল হোসেন বালিতিতা ইসলামপুর আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তার মাদ্রাসার পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহির তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইত্তেফাক/আরকেজি
