ভারত থেকে পাথরের ট্রাকের ভেতর অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মোটরপাটর্স আটক করেছে বিজিবি। বুুধবার সকালে পাথর আনলোডের সময় এসব যন্ত্রাংশ দেখে স্থানীয় শ্রমিকরা বিজিবিকে খবর দিলে তা আটক করা হয়।
বিজিবি জানায়, আমদানিকারক রোজা ইন্টারন্যাশনাল ও সিএন্ডএফ এজেন্ট তাসনীম এন্টারপ্রাইজ মঙ্গলবার সন্ধ্যায় একটি ট্রাকে পাথর নিয়ে আসেন। রাত হয়ে যাওয়ায় ট্রাকটি বাংলাবান্ধা স্থলবন্দরের অভ্যন্তরে রাখা ছিল। সকালে ট্রাকটির মালামাল আনলোড করতে গেলে যন্ত্রাংশগুলো শ্রমিকদের চোখে পড়ে।
বিষয়টি বিজিবিকে জানানো হয়। পরে বাংলাবান্ধা ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সুফিয়ানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ট্রাকের মালামাল আটক করে। পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক আল হাকিম মোহাম্মদ নওশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
