যশোরের ঝিকরগাছা উপজেলায় ছাগল-ভেড়ার পিপিআর মুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের (ঝিকরগাছা-চৌগাছা) সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট, সাভারের প্রিন্সিপাল ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, বাংলাদেশ ক্ষুধারোগ ও পিপিআর গবেষণা প্রকল্প বিএলআরআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. গিয়াস উদ্দীন, ঝিনাইদাহ ভেটেরিনারি কলেজের প্রিন্সিপাল ডা. আব্দুল হাই, বিভাগীয় প্রাণিসম্পদ দফতর, খুলনা বিভাগের উপ-পরিচালক ডা. কল্যাণ কুমার ফৌজদার, যশোর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ভবতোষ কান্তি সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
