গ্যাস সিলিন্ডারের ভেতর ৩০ লাখ টাকার ইয়াবা

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২২:৩৭
 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় বুধবার  দুপুরে ওসি মো. শাহজাহান পিপিএমের নেতৃত্বে পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে  ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু‘জনকে আটক করেছে। ট্যাবলেটের মূল্য ৩০ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। 
 
এ ঘটনায় আটককৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালীর নয়াপাড়ার মিছিল মিয়ার ছেলে মো. জুয়েল হোসেন (২২) ও শাহপুর এলাকার আবদুল মালেকের ছেলে মো. জাহাঙ্গীর (৩২)।
IMG0
জানা যায়, লোহাগাড়া থানার এসআই আবদুল আউয়াল ও এএসআই ওয়াসিম চুনতি খান দিঘী এলাকায় দায়িত্ব পালনকালে আটককৃতরা সিগন্যাল অমান্য করে কারযোগে দ্রুত গতিতে পালনোর চেষ্ঠা করে। পরে পুলিশ ধাওয়া করে প্রাইভেটকারসহ তাদের আটক করে। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারে ভেতরে রাখা ৫০ প্যাকেট অর্থ্যাৎ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 
 
এ ব্যাপারে ওসি মো. শাহজাহান পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি