‘রুশ সংযোগ নিয়ে মুলারের তদন্তে ট্রাম্পের অগ্রণী ভূমিকা থাকা দরকার’

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৩:৫২
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বিশেষ কাউন্সিল রবাট মুলারের তদন্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে আরো বড় ধরনের ভূমিকা নিতে হবে বলে মত দিয়েছেন তার বর্তমান ও সাবেক সহযোগীরা। তারা বলছেন, তদন্তের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক তিন সহযোগী দোষী সাব্যস্ত হয়েছেন। 
IMG0
হোয়াইট হাউসের সাবেক চীফ স্ট্র্যাটেজিস্ট স্টিফেন কে ব্যানন বলেছেন, তদন্তের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এবং দলের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। মঙ্গলবার ট্রাম্পের রাজনৈতিক সার্কেলে আলোচনা চলছে, কিভাবে মুলারের তদন্তকে প্রতিরোধ করা যায়। যদিও ব্যাননসহ অন্যরা কেউই চায় না এখনই মুলারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হোক। ওয়াশিংটন পোস্ট।
 
ইত্তেফাক/সেতু