কীর্তনখোলায় ১০ মণ জাটকা জব্দ

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৭:০৯
 
কীর্তনখোলা নদীতে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৩টি ট্রলার ভর্তি ১০মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। নদীর বেলতলা ফেরিঘাট পয়েন্টে এই অভিযান চালায় কোস্টগার্ড। 
 
অভিযানে উদ্ধার হওয়া জাটকা বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 
 
কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. এরফান জানান, জাটকা নিধন বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ডের একটি দল বুধবার দিবাগত রাতে কীর্তনখোলা নদীর বেলতলা পয়েন্ট থেকে ৩টি ট্রলার ভর্তি ১০মণ জাটকা জব্দ করে। 
 
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি