ময়মনসিংহের ত্রিশালে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ (২৪) নামে জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে খরবটি নিশ্চিত করেন। ময়মনসিংহ র্যাব-১৪ এর উপ-পরিদশর্ক (এসআই) রুবেল হাওলাদার খবরটির সত্যতা স্বীকার করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কবি নজরুল বিশ্ববিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীরের বাড়ি চাঁদপুর। তিনি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র। তিনি সদস্য সংগ্রহ করতে গোপন মিশন নিয়ে ত্রিশালে আসে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/কেকে
