দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রোহিঙ্গারা যদি অপরাধে জড়ায় তাদেরকে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রোহিঙ্গা সমস্য আমরা অচিরেই কেটে উঠতে পারবো। তবে এরজন্য সকলের সহযোগিতা লাগবে।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব বলেন ।
এসময় বক্তব্য রাখেন টিকার সমন্বয়কারী আহমেদ রফিক, উপ-সমন্বয়কারী শেরিফ উজতুর্ক, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমদ, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
