পায়ে হেঁটে ঢাকার পথে

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২০:৪৩
 
‘শিশু শ্রম বন্ধ কর, গাছ লাগান-পরিবেশ বাঁচান, একের রক্ত অন্যের জীবন-রক্তই হোক আত্মার বাঁধন, ট্রাফিক আইন মেনে চলুন-নিরাপদে পথ চলি’ এ চার স্লোগানকে সামনে রেখে ফেনী থেকে ঢাকার পথে পায়ে হেঁটে রওয়ানা দিয়েছেন ফেনী পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের চার সদস্য। 
 
তারা হলেন- সাইফুল ইসলাম, ফিরোজ উদ্দিন, মোতালিব হোসাইন ও পারভেজ হাসান।বৃহস্পতিবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে সন্ধ্যায় তারা চৌদ্দগ্রাম বাজারে পৌঁছেন। চৌদ্দগ্রামের রোভার আবদুর রব লাভলুর আমন্ত্রণে চৌদ্দগ্রাম সরকারি কলেজে রাতে তারা অবস্থান নেন। 
 
পায়ে হেঁটে ভ্রমণকালে তারা মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও পেশাজীবির সাথে সাক্ষাৎ করেন। 
 
চার তরুণ রোভার জানান, আমাদের চারটি স্লোগান বাস্তবায়িত হলে সমাজে অপরাধ ও দুর্ঘটনা কমে যাবে। পাশাপাশি মানুষের প্রতি মানুষের সম্প্রীতি বাড়বে।
 
ইত্তেফাক/আরকেজি