সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলাকারী আটক

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২২:৩২

সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে মামলার ১নং আসামিকে পুলিশ আটক করেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। মডেল থানার এস আই মোঃ নাজমূল হোসেন ১০নং সোনাইছড়ি ইউনিয়নস্থ বন্দর সংযোগ সড়ক সংলগ্ন শুকতারা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার ফিটনেস বিহীন একটি খালি ড্রাম ট্রাক তারেক নামে এক কিশোরকে চাপা দেয়। তখন কিছু উৎশৃংখল লোক ট্রাকে আগুন দিতে চাইলে পুলিশ বাঁধা দেয়। তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর করে। এতে ফৌজদাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা করে।

ইত্তেফাক/নূহু