মোহনগঞ্জে গৃহবধূ খুন, স্বামীসহ গ্রেফতার ২

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২২:৫৬

নেত্রকোনার মোহনগঞ্জে চায়না সূত্রধর (২১)নামের এক গৃহবধূ নিহত হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত গৃহবধূ চায়নার পিতা অমৃত লাল সূত্রধর (৬৫) বুধবার রাতে মোহনগঞ্জ থানার একটি হত্যা মামলা দায়ের করেন। চায়নার স্বামী দুলাল সূত্রধর(৩০) ও তার পরকীয়া প্রেমিকা রাধারাণী সূত্রধরকে (৩১) ঐ রাতেই পৌর এলাকার উত্তর দৌলতপুরের রাউৎপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাৎ আলী জানান, গ্রেফারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য গত সোমবার রাতে পৌর এলাকার উত্তর দৌলতপুর এলাকার রাউৎপাড়া গ্রামের স্বামীগৃহে রহস্যজনক মৃত্যু হয় ঐ গৃহবধূর।

ইত্তেফাক/নূহু