কুমিল্লার লাকসানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও জিআরপি সূত্রে জানা যায়, ঢাকা থেকে নোয়াখালীগামী আন্ত:নগর উপকূল ট্রেনটি রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মে যাত্রা বিরতি শেষে জংশন ছেড়ে যাচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা (৪০) এক যাত্রী দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান। ওই ব্যক্তির শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়।
এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে, শুক্রবার কুমেক হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
ইত্তেফাক/নূহু
