সাতক্ষীরায় জেলাব্যাপী বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৭ জন, কলারোয়া থানা পাঁচজন, তালা থানা পাঁচজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা সাতজন, আশাশুনি থানা চারজন, দেবহাটা থানা আটজন এবং পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান
