সাতক্ষীরা সীমান্তে ৪ পিস স্বর্ণসহ আটক ২

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৪:৫৯
 
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষিদাঁড়ি সীমান্ত থেকে চার পিস স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার  রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।
 
বিজিবির ভোমরা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক ইত্তেফাককে জানান, ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ওই স্বর্ণসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
 
ইত্তেফাক/জামান