ধুনটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১২:৪৫
 
বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক আইনের মামলায় সাদ্দাম হোসেন (৩২) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
সাদ্দাম হোসেন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের আলতাব আলীর ছেলে। ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের জানুয়ারি মাসে বগুড়া জেলা পারিবারিক আদালতে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালতের বিচারক ১২ অক্টোবর সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৬ মাসের সাজার আদেশ দেন।
 
বগুড়া আদালত থেকে সাজার আদেশ জানার পর পলাতক ছিলেন সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান