খুলনায় জরাজীর্ণ ভবনের ছাদের একাংশ ধসে সাহিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নগরীর চাঁনমারী মতিয়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চাঁনমারী মতিয়াখালি এলাকার বাসিন্দা মো. তুরানের মালিকানাধীন জরাজীর্ণ দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন সাহিদা বেগম। শুক্রবার ভোরে তিনি ঘুমন্ত থাকা অবস্থায় ভবনের ছাদের একাংশ তার বুকের ওপর ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।আশঙ্কাজনক অবস্থায় আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান
