তাড়াশে গাঁজাসহ নারী আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৩:১৭
 
সিরাজগঞ্জের তাড়াশের দোগাড়িয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় আলুফা আখতার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
 
তাড়াশ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে আলুফা আখতার গাঁজা বিক্রির উদ্দেশ্যে সিংড়া থেকে তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের দোগাড়িয়া গ্রামে আসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তার বাবা আব্দুল খালেকের বাড়ি থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আলুফা পার্শ্ববর্তী সিংড়া উপজেলার মাদারীপুর গ্রামের মো. আব্দুল সাত্তারের স্ত্রী। শুক্রবার মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান