রাজধানীর বাড্ডায় জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শাহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে খুলনা থেকে তাকে করা হয়।
আটককৃত যুকবের সঙ্গে নিহত জামিল শেখের স্ত্রী আরজিনার সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। শাহীন ওই বাসায় সবলেট হিসেবে থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি।
শাহীনের আটকের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে করা হয়েছে। তবে তার সঙ্গে খুনের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে বাড্ডার ময়নারবাগের ৩০৬, পূর্ব কবরস্থান রোডের ওই বাড়ির তিনতলা থেকে জামিল শেখ (৪৫) ও তার মেয়ে নুসরাত আক্তারের (৯) লাশ উদ্ধার করা হয়। এঘটনায় গতকাল পুলিশ জামিল শেখের স্ত্রী আরজিনাকে আটক করে।
ইত্তেফাক/জামান
