জাতিসংঘের কাছে সিরিয়ার সারিন নামে বিষাক্ত রাসায়নিক গ্যাস নিক্ষেপের প্রতিবেদন বাতিল এবং নতুন করে তদন্তের দাবি জানিয়েছে রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই রিপোর্টে সারিন গ্যাস হামলার জন্য সিরিয়া সরকারকে অভিযুক্ত করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের পাঠানো সিদ্ধান্তের খসড়া প্রতিবেদনে ছয় বছরের সিরীয় যুদ্ধে রাসায়নিক হামলার পেছনে কারা রয়েছে তা শনাক্ত করার জন্য জাতিসংঘ নেতৃত্বাধীন প্যানেলের সময় আরো ছয় মাস বাড়াতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বলেছে, একটি পাল্টা খসড়া সিদ্ধান্ত এগিয়ে নেয়ার পদক্ষেপ নিতে জয়েন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম (জেআইএম) হিসেবে পরিচিত প্যানেলের মেয়াদ দুই বছর বাড়াবে।
রাশিয়া জেআইএম’র প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সাত মাস আগে খান শেইকুনে বিরোধীদের নিয়ন্ত্রিত ইদলিব গ্রামে সিরিয়ার বিমান বাহিনী সারিন গ্যাস হামলা চালিয়েছে। ৪ এপ্রিলের ওই হামলায় শিশুসহ ৮৩ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে, এতে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয় এবং সিরিয়ার বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়। বাসস
ইত্তেফাক/ইউবি
