ইতিহাসে এমন বর্বরতম ঘটনা আর নেই: ডা. প্রাণ গোপাল দত্ত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৮:২৫
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেছেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর বিশ্বে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। বিশ্বের ইতিহাসে এমন বর্বরতম ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টি আর ঘটেনি’। 
 
শুক্রবার সকালে চান্দিনা উপজেলার মহিচাইলে জেল হত্যা দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ডা. প্রাণ গোপাল আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। নেত্রী যদি আমাকে নৌকার প্রতীক উপহার দিয়ে চান্দিনায় পাঠান তাহলে, চিকিৎসা সেবার পাশাপাশি চান্দিনার সর্বস্তরের জনগণের সেবা করে যেতে চাই। 
 
উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমিন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন আজাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল স্পেশাল পিপি অ্যাড. শাহজালাল মিঞা শিপন, চান্দিনা উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা নাছির উদ্দিন দুলাল, উপজেলা ওলামালীগ সভাপতি মাও. নজির আহমেদ, শিক্ষক সমিতি সাবেক সভাপতি খলিলুর রহমান মাস্টার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজিবুর রহমান ও উপজেলা কৃষকলীগ সাবেক সভাপতি জামসেদ আহমেদ।
 
ইত্তেফাক/আরকেজি