রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিমুদ্দিন (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আলিমুদ্দিন কুমিল্লার মেঘনা থানার শ্যামনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
আলিমুদ্দিনের স্ত্রী রুমা আকতার জানান, মাতুয়াইল মেডিকেল মুসলিম নগরের একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় পানি জমে গিয়েছিল। তখন একপাশের বেড়া খুলতে গেলে পানির সঙ্গে আর্থিং হয়ে বিদুৎস্পৃষ্ট হন আলিমুদ্দিন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
