মানিকছড়ি মংরাজ বাড়িতে পালিত হয়েছে ঐতিহ্যবাহী ৬৩তম বুদ্ধ মেলা। শুক্রবার রাজ প্রাসাদ সংলগ্ন রাজ জেতবন বুদ্ধ বিহার প্রাঙ্গণে মেলায় হাজারো মানুষের সমাগম ঘটে।
১৯৫৪ সালে মংরাজা মম্প্রুসাইন বাহাদুর তার শাসনামলে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সেংগুলি পাড়া নামকস্থান থেকে নিজ হাতে পঞ্চ বুদ্ধ নামে একটি মূর্তি এনে এখানে স্থাপন করেন। তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমাতে বুদ্ধ মেলা উদযাপন হয়ে আসছে। যার আজ ৬৩তম পর্ব। এ উপলক্ষে এ বছর মেলা প্রাঙ্গণে ব্যাপক আয়োজন করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্নেল রোবায়েত মাহমুদ হাসিব রাব্বি মেলা দেখতে আসেন।
ইত্তেফাক/আরকেজি
