রাজবাড়ীতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩০

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা ব্রিজ এলাকায় মঙ্গলবার ট্রাক চাপায় মাহিরুন বেগম নামে এক বৃদ্ধা নিহত হন। কল্যাণপুর নতুন রাস্তা রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে তিনি মারা যান।  নিহত মাহিরুন বেগম কল্যাণপুর নতুন রাস্তা গ্রামের মৃত আজিজ খানের স্ত্রী।

এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাসুদ পারভেজ ভুইয়া জানান, ঘাতক  ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।