পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেলহত্যা দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শুক্রবার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এম নুরুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার দুলাল, যুগ্ম- সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, সাবেক ছাত্ররীগের সাধারণ সম্পাদক মো, ইউনুস খান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
