চকরিয়া উপজেলার ডুলহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে ছিনতাইকরীদের ছুরিকাঘাত ও পিটুনীতে একই পরিবারের চার সদস্য আহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বেলাল উদ্দিন জানান, ৩দিন আগে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ভুমুরিয়াঘোনা নিজ বাড়ি থেকে চকরিয়ায় শ্বশুর বাড়িতে স্বপরিবারে বেড়াতে যান।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুলহাজারা বঙ্গুবন্ধু সাফারি পার্কে স্বপরিবারে বেড়াতে যান তারা। পার্কের নিয়ম অনুযায়ী যথারীতি টিকেট কেটেই তারা ভেতরে প্রবেশ করেন।
তিনি আরো জানান, পার্কের বেশ কয়েকটি দর্শনীয়স্থান দেখে জলহস্তী বেষ্টনির দিকে আগাতেই ৪/৫জন ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকরীরা পর্যটক দম্পতিদেরকে চাকু দিয়ে ভয় দেখিয়ে তাদের সবকিছু দিয়ে দিতে বলেন। এসময় তারা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকরীরা তাকে ছুরিকাঘাত করে দুইটি মোবাইল, স্বর্ণালংকার ও ১২হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও মারধর করে ছিনতাইকারীরা।
ইত্তেফাক/আরকেজি
