বাল্যবিবাহ থেকে রক্ষা পেল জেডিসি পরীক্ষার্থী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২২:০৪
 
কামারখন্দে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সুমি খাতুন (১৩) নামে এক জেডিসি পরীক্ষার্থী। সুমি উপজেলার ভদ্রঘাট ইউপির মধ্য ভদ্রঘাট গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও মধ্য ভদ্রঘাট ইসলামিয়া মাদ্রাসা থেকে এবারের জেডিসি পরীক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এ বাল্যবিবাহ বন্ধ করেন। মেয়েটির বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। 
 
উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন জানান, মধ্য ভদ্রঘাট গ্রামে এক জেডিসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহ বন্ধ করা হয়। 
 
ইত্তেফাক/আরকেজি