ফুলবাড়ী সীমান্তে পাচারের সময় নারী উদ্ধার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১০:২৫
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় গাজীপুরের এক নারীকে উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার সকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
উদ্ধারকৃত ওই নারীর নাম ফাতেমা খাতুন (২৫)। তিনি গাজীপুর সদর উপজেলার সাইন বোর্ড গ্রামের কামাল উদ্দিনের মেয়ে।
 
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে ওই নারীকে ভারতে পাচারের জন্য নিয়ে আসে পাচারকারীরা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ইউপি সদস্য এরশাদুল হকের বাড়িতে রাখে। পরে রাতেই তার পরিবারের কাছে খবর দেয়া হয়। শনিবার সকালে উদ্ধারকৃতের বড়ভাই আসলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান