হবিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১১:২১
 
হবিগঞ্জ জেলায় পুলিশ অভিযান চালিয়ে ২১ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
 
আটকদের মধ্যে ১৬ জন পরোয়ানাভুক্ত এবং ৫ জন নিয়মিত মামলার আসামি।
 
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদেরকে ধরতে পুলিশ নিয়তি অভিযান পরিচালনা করে আসছে। অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/এমআর