মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে চালান দেয়া হয়। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএম।
