কাহারোলে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৫:১৪
 
দিনাজপুরের কাহারোলে জয়নন্দ-বীরগঞ্জ সড়কে কাশিপুর নামক স্থানে বাসের ধাক্কায় ট্রলি চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার বীরগঞ্জ উপজেলার বড়কালা গ্রামের মো. আলম হোসেনের ছেলে খায়রুল ইসলাম (৩৮) তার নিজ ট্রলিতে করে খড়ি নিয়ে জয়নন্দ যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে পীরগঞ্জ গামী একটি বাস ট্রলিকে ধাক্কা দিলে চালক মারা যান।পুলিশ পরিবারের নিকট লাশটি হস্তান্তর করেছে।
 
ইত্তেফাক/জামান