সমবায়ের মাধ্যমে জীবনমানের পরিবর্তন সম্ভব: নিক্সন চৌধুরী

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৫:৩৮
 
ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সমবায় হচ্ছে উপরে ওঠার একটি সিঁড়ি, সমবায়ের মাধ্যমে জীবন মান উন্নয়ন সহ সামাজিক অবকাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটানো সম্ভব। তাই দেশের উন্নয়নে সমবায়কে কাজে লাগিয়ে আগামীতে সকলকে একযোগে কাজ করতে হবে।
 
শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে ৪৬ তম জাতীয় সমবায় দিবসের এক আলোচনা সভায় নিক্সন চৌধুরী এই কথা বলেন। আলোচনা সভার আগে একটি র‌্যালি'ও বের করা হয়। 
 
ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। তিনি বলেন, 'সরকার সমবায়কে গুরুত্ব দিয়ে তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছে। আজ সমবায়ের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষ তাদের ভাগ্যর পরিবর্তন করতে পেরেছে।'
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সরোয়ার হোসেন, হামেরদী ইউপি চেয়ারম্যান শামচুল আলম রাসেল, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুইয়া, আওয়ামী লীগ নেতা ম.ম. ছিদ্দিক মিয়া, এ্যাপোল নওরোজ, এ্যাড. ইকরাম সিকদার প্রমুখ।
 
ইত্তেফাক/জামান