বৈশাখী মেলা মাটির সামগ্রী তৈরিতে ব্যস্ত মাগুরার মৃিশল্পীরা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩৩

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বৈশাখী মেলার মাটির সামগ্রী তৈরিতে শিল্পীরা শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। তৈরি করছেন নানা ধরনের মাটির পণ্যসামগ্রী। যেগুলো তারা বৈশাখী মেলায় বিক্রি করবেন।

জেলার মৃিশল্পীরা দিন-রাত পরিশ্রম করে নানা ধরনের জিনিস তৈরি করছেন। আর পাইকাররা এসব কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় বিক্রি করবেন। মাগুরা সদরের শ্রীকুণ্ঠি ও বরই গ্রামে অর্ধশত মৃিশল্পী পরিবার রয়েছে। তারা দিন-রাত কাজ করে চলেছেন।

এদিকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। প্রস্তুতি সভায় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।