বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে এবং ঝরে পড়া শিক্ষার্থী রোধে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।
আজ শনিবার যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমূহের ৩য় থেকে ৫ম শ্রেণির ১৮শ ৭০ জন শিক্ষার্থীর মধ্যে খাবারসহ টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে স্কুল কলেজে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আগামীতেও শুধু শিক্ষা নয় সর্বক্ষেত্রে যে উন্নয়ন যাত্রা সুচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। বাসস।
ইত্তেফাক/এমআই
