বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া বিশাল আকৃতির একটি খটক মাছ শনিবার সকালে শরণখোলা মৎস্য আড়তে আনা হয়। ২০ ফুট লম্বা এ মাছটির ওজন ২০ মণ বলে মৎস্য ব্যবসায়ী কবির আড়তদার জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, খটক মাছ খেলে নাকি ক্যান্সার ও হৃদরোগ ভালো হয়। এই মাছ সচরাচর জেলেদের জালে ধরা পড়েনা। তাই এই মাছের চাহিদা ও দাম অনেক বেশি।
কবির আড়তদার বলেন, এক সপ্তাহ আগে গভীর সাগরে জেলেদের জালে খটক মাছটি ধরা পড়ে। এলাকায় এ মাছের ব্যাপক চাহিদা থাকায় দুই লাখ টাকায় তা খুলনার জেলেদের কাছ থেকে কেনা হয়।
শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, এ মাছ খেলে ক্যান্সার ভালো হয় কী না জানি না। তবে সামুদ্রিক এ মাছে প্রচুর মিনারেল রয়েছে। যা মানব দেহের জন্য খুবই উপকারী।
ইত্তেফাক/আরকেজি
