বগুড়ায় বিআরটিএ কার্যালয়ে চার দালালকে দণ্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩৫

স্টাফ রিপোর্টার, বগুড়া

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার চার দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো- আব্দুল মজিদ, মাহমুদুর রহমান, বেলাল হোসেন ও একরামুল হক ডাবলু।