মানিকগঞ্জে চার শিক্ষক সাময়িক বহিষ্কার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২১:৪৩
 
মানিকগঞ্জের দৌলতপুরে চার শিক্ষাককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে শনিবার দুপুরে তাদের সাময়িক বহিষ্কার করা হয় বলে জানা যায়। 
 
তারা হলেন- তালুকনগর (ভকেশনাল) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন একই স্কুলের মুক্তার আলী, বকুল বাবু ঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাঁন বাদশা ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম। 
 
জানা যায়, মতিলাল ডিগ্রি কলেজ কেন্দ্রে শনিবার দুপুরে গণিত পরীক্ষা (ভকেশনাল) অনুষ্ঠিত হয়। ওই চার শিক্ষক হলে দায়িত্ব পালন করছিলেন। ওই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা তাদের চারজনকে দায়িত্বে অবহেলা করতে দেখে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।
 
ইত্তেফাক/আরকেজি