রাস পূর্ণিমায় ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১২৬তম আবির্ভাব উপলক্ষে কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫দিন ব্যাপী উৎসব রবিবার থেকে শুরু হবে। শ্রীগুরু সংঘের সভাপতি স্বামী জগন্নাথ আনন্দ স্বরস্বতী সকালে আশ্রম অঙ্গনে সংঘের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটবে।
ইত্তেফাক/আরকেজি
