ঝিনাইদহের ৬ উপজেলায় বিশেষ অভিযানে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক জানান, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ৩১ জন, শৈলকুপা থেকে ২৩ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, মহেশপুর থেকে ৯ জন, এবং কালীগঞ্জ ৭ ও কোটচাঁদপুর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১’শ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/এএম।
