ফটিকছড়িতে অপহরণের ৯ ঘণ্টা পর ৩ যুবক উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১০:১৮
 
খাগড়াছড়ির রামগড়ের পার্শ্ববর্তী ফটিকছড়ির বাংলাবাজার থেকে ৩ যুবককে অপহরণের ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার এই ঘটনা ঘটে। 
 
অপহরণকৃতরা হলেন, আলা উদ্দিন (৩৪), মো. ইমরান (৩২) ও সবুজকে (৩০)। তারা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। শনিবার বেলা ১১টার দিকে ওই ৩ যুবককে বাংলাবাজার থেকে অপহরণ করে বাগান বাজার ইউনিয়নের দুর্গম লালমাই এলাকায় আটকে রাখা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় পুলিশ শনিবার রাত ৮টার দিকে অপহৃতদের উদ্ধার করে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান রুস্তম আলী জানান, পাওনা টাকা দেয়ার কথা বলে ওই ৩ যুবককে অপহরণ করে নিয়ে বিভিন্ন স্থানে আটকে নির্যাতন করে অপহরণকারীরা। তিনি বলেন, বিজিবি ও পুলিশের অভিযান শুরু হলে অপহরণকারীরা তাদেরকে লালমাইর পশ্চিম পাড়ায় রেখে পালিয়ে যায়।
 
ইত্তেফাক/জামান