মানিকগঞ্জে পরকীয়ার জেরে কিশোরী হত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৬:১৫
 
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদীনগর গ্রামে পরকীয়া প্রেমের জের ধরে বৃষ্টি আক্তার (১৩) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
 
পরিবার ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের দিনমজুর রমজান আলীর মেয়ে বৃষ্টির সাথে প্রতিবেশী হাসমতের ছেলে আবুলের (৩৫) পরকীয়া প্রেম হয়। বিবাহিত হাসমত পেশায় রিকশা চালক। তার দুই সন্তান রয়েছে। এদিকে বৃষ্টির সাথে প্রেম নিয়ে গুঞ্জন সৃষ্টি হলে গ্রাম্য শালিসে তা সুরাহা হয়। অন্য জায়গায় বৃষ্টির বিয়ে ঠিক হচ্ছে- এমন খবরে আবুল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে রবিবার দুপুর ১টার দিকে তাদের বাড়িতে হামলা চালায়। বৃষ্টি পালানোর চেষ্টা করে ব্যর্থ হলে আবুল তার হাতে থাকা অস্ত্র দিয়ে গলা কেটে দ্রুত পালিয়ে যায়।
 
হরিরামপুর থানার ওসি লুৎফর রহমান, ওসি (তদন্ত) মো. ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/জামান