ময়মনসিংহ প্রেসক্লাব বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কার প্রদান করেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধূরী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বর্ষসেরা সাংবাদিকদের হাতে পদক ও পুরস্কার তুলে দেন এবং প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।
শনিবার সন্ধ্যায় ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি ডা. কে আর ইসলাম, এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মীর গোলাম মোস্তুফা।
২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যারা বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন, তারা হলেন, ৭১ টিভি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল হোসেন, চ্যানেল আই ও দৈনিক ইত্তেফাকের শেখ মহিউদ্দিন আহাম্মদ, দৈনিক সমাচার ও সাপ্তাহিক পরিধি’র আব্দুস সামাদ আজাদী, ডেইলি স্টারের আমিনুল ইসলাম, একুশে টিভি ও মাসিক দলিত কণ্ঠের আতাঊর রহমান জুয়েল। প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরী বর্ষসেরা সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন।
ইত্তেফাক/এমআই
