সাদাছড়ি পেল রাজশাহীর ১০০ দৃষ্টি প্রতিবন্ধী

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৬:৩৯
 
রাজশাহীর ১০০ দৃষ্টি প্রতিবন্ধীকে একটি করে সাদাছড়ি উপহার দিয়েছে জেলা পরিষদ।  রবিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব সাদাছড়ি বিতরণ করা হয়।
 
এ উপলক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা ও জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান বক্তব্য রাখেন। 
 
জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সদস্য আসাদুজ্জামান মাসুদ, নূর মোহাম্মদ তুফান, আবদুল মান্নান ফিরোজ, মোফাজ্জল হোসেন, আবদুস সালাম, গোলাম মোস্তফা ও আবুল ফজল প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
পরে চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা রাজশাহী শাখার ১০০ সদস্য ১০০ দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদাছড়ি তুলে দেন।
 
ইত্তেফাক/ইউবি