দায়িত্বে অবহেলা : ফুলবাড়ীতে ২ শিক্ষককে অব্যাহতি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৭:০২
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ সিনিয়র মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা করায় দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
 
রবিবার বেলা ১১টায় আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রের ১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। শাহবাজার এ এইচ সিনিয়র মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব আবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, শাহবাজার এ এইচ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক জুন্নন আলী প্রামানিক এবং কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল হক।
 
 
ইত্তেফাক/ইউবি