ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে রবিবার দুপুরে এম.পি. ডাঙ্গী নদী ভাঙন এলাকা পরিদর্শন ও এলজিইডির বাস্তবায়নে ৮৫ লাখ ৫৫ হাজার৬১৭ টাকা ব্যায়ে মেজিস্ট্রেট বাড়ি হতে সর্দার বাড়ি পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
রাস্তার উদ্বোধন শেষে মেজিস্ট্রেট বাড়ি বাজারে পথ সভায় এমপি নিক্সন চৌধুরী বলেন, আপনারা গত নির্বাচনে ৭৫ ভাগ লোক আমাকে না দেখে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনে অত্র উপজেলার উন্নয়নে আপনাদের কাছে যে সকল অঙ্গীকার করেছিলাম তা আমি বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সে সকল উন্নয়ন আজ দৃশ্যমান। খুব শিগগিরই পদ্মা নদীর ভাঙনের হাত থেকে চরভদ্রাসন উপজেলাকে রক্ষায় সরকারিভাবে কাজ শুরু হবে।
IMG0
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী পান্নু কাজী, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব হোসেন, সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের চেয়ারম্যান মোরাদ চৌধুরী, চরভদ্রাসন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনিতিবিদ আনোয়ার আলী মোল্যা, মোঃ শাহজাহান মোল্যা প্রমুখ।
ইত্তেফাক/ই্উবি
