ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় রবিবার রাত ৮টায় প্রতিপক্ষের হামলায় হৃদয় (১৭ নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। তিনি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবাইল বেচা-কেনা নিয়ে জের ধরে শহরের মেড্ডায় জুলার বাড়ির গোষ্ঠীর লোকজন হৃদয়কে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় হৃদয়সহ ৫ জনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে আহত করে। গুরুতর আহত তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে হৃদয়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম জানান, অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।
